মৌলভীবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন


মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা শাহনাজ এর বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার সকালে সচেতন অভিভাবক ও শিক্ষার্থীর ব্যানারে শহরের চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী-অভিভাবকগণ অংশ নেন।
প্রতিবাদ সভায় অভিভাবক জুনেদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বুলবুল আহমদ, শাহজান আহম্মদ, সৈয়দ আনোয়ার আহম্মদ, রনধির দাস, অরবিন্দু, বাবলু মিয়া প্রমুখ।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষক রিনি শিক্ষার্থীদের দিয়ে বাথরুম পরিস্কার করা সহ সবধরনের কাজ করান। তাদের সাথে দূর্ব্যবহারসহ এমনকি মারধরও করেন। এছাড়াও অভিভাবকরা এর প্রতিবাদ করলে তাদেরকেও গালমন্দ করেন।
মানববনন্ধনে আরো বলেন, দীর্ঘদিন থেকে এই শিক্ষককে অপসারনের দাবী করে আছেন তারা । কিন্ত অদৃশ্য ক্ষমতার জোরে বহাল তবিয়তে ঠিকে আছেন তিনি। তারা অবিলম্বে এই মানসিক ভারসাম্যহীন প্রধান শিক্ষককে এই স্কুল থেকে অপসারন দাবী জানান।
এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আয়শা শাহনাজ এর মুঠোফোনে বৃহস্পতিবার বিকেলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।




