লিড নিউজ
বঙ্গবন্ধুই বাঙ্গালী জাতিকে পরাধীনতা থেকে মুক্তি দিয়েছেন- প্রতিমন্ত্রী এম এ মান্নান


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধি: বাংলাদেশ সরকারের অর্থও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান এমপি বলেছেন দেশ আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা সাহিত্য কৃষি যোগাযোগ সহ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, ইতিমধ্যেই হাওর অঞ্চলের অধিকাংশ গ্রামে বিদ্যুৎ পৌছে গেছে,আগামী দুই তিন মাসের মধ্যে হাওরপাড়ের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ বাতি জ্বলবে। তিনি বর্তমান সরকারের উন্নয়নের বিশাল ফিরিস্তি তুলে ধরে বলেন,আওয়ামীলীগ সরকার মানে উন্নয়ন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরপাড়ের মানুষের উন্নয়নে আন্তরিক উল্লেখ করে বলেন, আমি একনেকের সভায় কোনো প্রকল্প নিয়ে গেলেই প্রধান মন্ত্রী খুবই আন্তরিকতার সাথে তা গ্রহন করেন, ইতিমধ্যেই ভাটি অঞ্চলের হতদরিদ্র মানুষের সন্তানদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে দিরাই মদনপুর পয়েন্টে মেডিকেল কলেজ স্থাপন করবেন সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি প্রয়াত জাতীয় নেতা স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ ও প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্মৃতি চারণ করে বলেন, আমাদের পূর্বসুরীরা আজ চলে গেছেন আমরা চলে যাব, আমি চাকরি জীবন থেকে শুরু করে রাজনীতির জীবনে সুরঞ্জিত সেন গুপ্তের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে তিনি আজীবন আমাদের এলাকার মানুষের কথা ভাবতেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন,তিনি প্রধান মন্ত্রীর ভূয়শী প্রশংসা করে বলেন আমাদের নেন্ত্রী সুনামগঞ্জের অধিকাংশ হাওর নদীর নাম জানেন এবং আমি বলার সাথেই ফসল হারা কৃষকের সহায়তায় এগিয়ে আসেন,তিন বলেন আমরা প্রায় এক হাজার বছর পরাধীন ছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কে পরাধীনতা থেকে মুক্তি দিয়ে ৭১ সালে স্বাধীন জাতিতে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছেন, আজ তারই সুযোগ্য কন্যা দেশের উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করছেন, তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে কোনো গুজবে কান না দিয়ে আগামী নির্বাচেনে নৌকার প্রার্থীকে ভোট দিতে হব।
শুক্রবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হারুন-অর রশিদ স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তবে স্থানীয় সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা বলেন, হাওর পাড়ের শিক্ষা,যোগাযোগ কৃষি ও বিদ্যুৎ সহ সকল বিষয়ে বর্তমান সরকার ব্যাপক কাজ করছে, শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন তোমরা মনযোগ দিয়ে লেখাপড়া করবে কারণ সকল সফলতার চাবিকাটি হচ্ছে শিক্ষা।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন বর্তমান সরকার হাওর পাড়ের শিক্ষা সাহিত্য ও কৃষি সহ সাধারণ মানুষের কল্যানে ব্যাপক কাজ করে যাচ্ছে, বিশেষ করে হাওরের ফসল কে আগাম বন্যার কবল থেকে রক্ষায় বড় বাজেট দেওয়া হয়েছে এবার হাওর রক্ষা বাঁধের কাজ টেকসই ও সময়মতো শেষ করতে সকলকে কাজ করতে হবে,কারণ আমাদের ফসল আমাদের রক্ষা করতে হবে।তিান কৃষকদের দেশের প্রাণ উল্লেখ করে বলেন আপনাদের কষ্টের টাকায় আমাদের বেতন ভাতা হয়, আপনাদের পরিশ্রমের টাকায় দেশের উন্নয়ন হয় যে কোনো অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা আমাকে জানাবেন।
হাওর রক্ষা বাঁধ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবেনা।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন আশোতুষ দাশ, দিরাই উপজেরা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহসভাপতি সুহেল আহমদ,সিরাজ দৌলা,আওয়ামীলীগনেতা ছাদ উদ্দিন,ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, মিজানুর রহমান জিতু, সৌম্য চৌধুরী,দিরাই প্রেসক্লাব সভাপতিসামছুল ইসলাম সরদার, যুগ্নসাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহেল চৌধুরী, সাধারণ সম্পাদক উজ্জল মিয়া,ছাত্রলীগ নেতা মেহেদী হাসান চৌধুরী,কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, স্বাগত বক্তব্য রাখেন সংসদের প্রতিষ্টাতা সভাপতি বুরহান উদ্দিন আহমদ।




