সিলেট বিভাগ

অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক:
অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউ কের উদ্যোগে গরিব অসহায়দের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্বনাথের অলংকারীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও আমির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবী মোঃ সিতার মিয়া, সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু, শাহিন উদ্দিন।
আলোচনাসভা ও প্রবাসী সকল ট্রাষ্টিদের জন্য বিশেষ দোয়া শেষে ইউনিয়নের ২৮০ পরিবারের মধ্যে ২১ কেজি করে ঈদ খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

Related Articles

Back to top button