লিড নিউজ

মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে পুরস্কার প্রদান

মিডিয়া ডেস্ক:: দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রতি শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। শুধু লেখাপড়া দিয়ে মনের বিকাশ ঘটানো সম্ভব নয়, তাই খেলাধূলার মধ্য দিয়ে মনের বিকাশ ঘটাতে হবে। তিনি শনিবার দুপুরে উপজেলার কামালগঞ্জে (মকন দোকান) মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুর রবের সভাপতিত্বে এবং স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজুর পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার প্রাক্তন ভাইস-চেয়ারম্যান গোলাম হোসেন, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: মকন মিয়া, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো: ফয়জুল হক চৌধুরী, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বিষ্ণুপদ ভট্টাচার্য্য ও স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য ফটিক মিয়া।

অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী রায়হান হোসেনের কোরআন তেলওয়াতের মাধ্যমে এ সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮তে উপস্থিত ছিলেন- মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক আব্দুল মতিন চৌধুরী, সহকারী শিক্ষক মোল্লা মাহমুদ হানিফ, মো: তাজুল ইসলাম, আসাদুজ্জামান, নাজমা সিদ্দিকা, রুমা তালুকদার, আয়শা বেগম, রেহানা পারভীন মুক্তা, লিটন মিয়া, কামরুজ্জামান, রনি মিয়া এবং কলেজের শিক্ষক নিরাজিতা খানম, ফয়জুন নাহার নাজমা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পারভীন আক্তার ও মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮ এর প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ।

দলী ভলিবল খেলায় প্রথম স্থান অর্জন করে এসএসসি পরীক্ষার্থী ও দ্বিতীয় স্থান অর্জন করে ১০ম শ্রেণী। কাবাডি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণী ও দ্বিতীয় স্থান অর্জন করে ৭ম শ্রেণী। হ্যান্ডবল ছোট গ্র“পে প্রথম স্থান অর্জন করে ৮ম শ্রেণীর ফারদিন আহমদ ও তার দল, বড় গ্র“পে প্রথম স্থান অর্জন করে ৯ম শ্রেণীর আলী আসকর ও তার দল। মোরগ লড়াই প্রতিযোগিতায় প্রথম স্থান ৭ম শ্রেণীর ছাত্র রতন আহমদ, দ্বিতীয় স্থান ৬ষ্ঠ শ্রেণীর রানা মিয়া ও তৃতীয় স্থান অর্জন করে ৭ম শ্রেণীর ছাত্র দীন ইসলাম। ১০০মিটার দৌড় ছোট গ্র“পের প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণীর রানা মিয়া, দ্বিতীয় স্থান ৭ম শ্রেণীর দীন ইসলাম ও তৃতীয় স্থান অর্জন করে ৭ম শ্রেণীর রতন আহমদ এবং ২০০ মিটার দৌড় ছোট গ্র“পে প্রথম স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণীর রানা মিয়া, দ্বিতীয় স্থান ৭ম শ্রেণীর রতন আহমদ ও তৃতীয় স্থান অর্জন করে ৭ম শ্রেণীর দীন ইসলাম। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button