সিলেট
জগন্নাথপুরে গরীব লোকদের মধ্যে টিউবওয়েল বিতরণ


সুরন্জিত তালুকদার(জগন্নাথপুর প্রতিনিধি) :: জগন্নাথপুর উপজেলার শ্রীপতিপুর গ্রামে গরিব লোকদের মধ্যে টিউবওয়েল বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে ঐ গ্রামের লন্ডন প্রবাসী জিয়াউর রহমান ও স্পেন প্রবাসী মনোয়ার হোসেন মোজাহিদ এর উদ্যোগে টিউবওয়েল বিতরন করা হয়। প্রথম দিকে গ্রামের আজিজুর রহমানকে ১টি টিউবওয়েল দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রামের প্রবীন মুরব্বি সমাজসেবী মাকসুদ মিয়া, শ্রীপতিপুর জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা নুরুজ্জামান, আবারক মিয়া, ছমির মিয়া, ফিরোজ মিয়া প্রমুখ।
সমাজসেবী মাকসুদ মিয়া জানান, আমার প্রবাসী ভাইদের পক্ষ থেকে গরীব লোকদের মধ্যে টিউবওয়েল বিতরন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এলাকার গরীব লোকদের মধ্যে টিউবওয়েল বিতরন করা হবে ইনশাআল্লাহ।




