লিড নিউজ

বিয়ানীবাজারে ফের মসজিদে সংঘর্ষ : আহত ২

নিজস্ব প্রতিনিধি : গত কয়েকদিন আগে মসজিদে রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ কাটতে না কাটাতে আবারও বিয়ানীবাজারে মসজিদে সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিয়ানীবজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই দাউদপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বুরহান উদ্দিনের ছেলে এমরান আহমদ (২২) ধারালো অস্ত্র দিয়ে একই গ্রামের যুবক শিব্বির আহমদ ও আতিকুর রহমান’র উপর মসজিদের ভিতরে গিয়ে হামলা চালায়। এতে তারা মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে আসেন।
সংঘর্ষের ঘটনায় বুধবার সকালে শিব্বির আহমদ’র পিতা জলিল উদ্দিন বিয়ানীবাজর থানায় এসে মামলা দায়ের করেন।

Related Articles

Back to top button