সংবাদ বিজ্ঞপ্তি

সুনামগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ইয়াহিয়া আর নেই

নিউজ ডেস্ক:
ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া আর নেই।

তিনি আজ শনিবার সকাল সাড়ে ৯টায় লন্ডনস্হ একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য তিনি ১৯৮৬, ১৯৯১ এবং সর্বশেষ ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০৫ (ছাতক-দোয়ারা বাজার) থেকে নির্বাচন করে স্বল্প ভোটে পরাজিত হয়েছিলেন।

Related Articles

Back to top button