লিড নিউজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে কুলাউড়া সাংবাদিক সমিতির ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সফরকালে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট । (৯ মার্চ) শুক্রবার দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তথ্য উপদেষ্টাকে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ অাহমেদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সুহেল ও কুলাউড়া সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব প্রচার সম্পাদক দৈনিক জনপ্রিয় উত্তরপুর্ব পত্রিকার সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ । ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরেণ্য সাংবাদিক আহমেদ জোবায়ের, গাজী টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করীম নিশান, নিউজ২৪ টিভির আকঞ্জী ফেরদৌসি ,সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির,বঙ্গবন্ধু পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর রাজু প্রমূখ। উল্লেখ্য, ফুলেল শুভেচ্ছা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের নেতৃবৃন্দরা গণমাধ্যমকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন এসব দাবি পূরণে সরকার আন্তরিক রয়েছে । দ্রুত বাস্থবায়ন হবে বলে তিনি আশ্বস দিয়েছেন । এদিকে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধরী গোলাম রাব্বীর সাথে কুলাউড়া উপজেলা পরিষদে সক্ষিপ্ত মতবিনিময় করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার চৌধরী গোলাম রব্বী ও উপজেলার প্রশাসনের কর্মকর্তারা সহ সামাজিক রাজনিতিক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন । উল্লেখ্য কুলাউড়া উপজেলার বড়কাপন ফ্রান্স প্রবাসী সময় টিভির সাংবাদিক লুৎফুর রহমান বাবুর বৌ ভাত অনুষ্ঠানে যোগদানের ১২টায় ইকবাল সোবাহান চৌধরী ঢাকা থেকে আন্ত নগর পারাবত ট্রেনে কুলাউড়ায় পৌছেন , ফ্রান্স প্রবাসী সময় টিভির সাংবাদিক লুৎফুর রহমান বাবুর বৌ ভাত অনুষ্ঠানে যোগদান শেষে বিকালে পারাবত ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ।

Related Articles

Back to top button