লিড নিউজ

জগন্নাথপুরে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুরে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইলগাও ইউনিয়নের শ্যামারগাও গ্রামে থেকে হত্যা মামলার আসামী তৌফিক উল্লাহ (৪৬) কে গ্রেফতার করা হয়। তিনি শ্যামারগাও গ্রামের মৃত জমির উল্লার পুত্র।

থানা পুলিশ জানায়, প্রায় দুই বছর পূর্বে ওই গ্রামের আজিজুল ইসলাকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ছিলেন তৌফিক উল্লাহ। জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল ও তপন দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযান অংশ নেয়া জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে।

Related Articles

Back to top button