সিলেট অঞ্চলে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা


নিউজ ডেস্ক: সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮০১ জনে এসে দাঁঁড়িয়েছে। মারা গেছে ৫৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে ২০২ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়েছে ৬০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮০১ জন। তন্মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ১৬০০ জন, সুনামগঞ্জে ৭১১ জন, হবিগঞ্জে ২৬১ জন ও মৌলভীবাজারে ২২৯ জন।
সিলেট বিভাগে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত ৬০৮ জন করোনারোগী সুস্থ হয়েছে। এর মধ্যে সিলেটে ২২০ জন, সুনামগঞ্জে ১৪৫ জন, হবিগঞ্জে ১৫৮ জন ও মৌলভীবাজারে ৮৫ জন।
বিভাগে এখন ২০২ জন রোগী বিভিন্ন হাসপাতাল আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৬৫ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১০১ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে ২ জন।


