লিড নিউজহবিগঞ্জ

মাধবপুরে বাসের চাপায় একজন নিহত

নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে বাসের চাপায় ফিরোজ মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফিরোজ মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের আলিনগর গ্রামের প্রয়াত ফজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় ফিরোজ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

Related Articles

Back to top button