লিড নিউজ
বুধবার ২০ দলীয় জোটের বৈঠক


নিউজ ডেস্ক :: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠকে বসছেন জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আগামীকাল বুধবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া মঙ্গলবার এ তথ্য জানান। বৈঠকে জাতীয় নির্বাচন, রংপুর সিটি নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে।




