লিড নিউজ

নিজের অমতে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি : নিজের অমতে বিয়ে ঠিক করায় হবিগঞ্জের মাধবপুরে রাকিবা (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত রাকিবা ওই গ্রামের শিশু মিয়ার মেয়ে ও শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

বুধবার সকালে উপজেলার লোহাইদ গ্রাম থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাকিবার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দেওয়ান বাজার এলাকার এক যুবকের বিয়ে ঠিক হয়। এই সংবাদ শুনে রাকিবা মানসিকভাবে হতাশা থেকেই সে আত্মহত্যা করে।

মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে সবার অগোচরে আম গাছের ডালে ফাঁস লাগিয়ে রাকিবা আত্মহত্যা করে।

Related Articles

Back to top button