প্রবাসলিড নিউজ

‘বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে’

কে.এম সুহেল আহমদ,কাতার থেকে: মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা-কাতার’র ২০১৮-১৯ সেশনে শুরার দ্বিতীয় সাধারণ অধিবেশন সম্প্রতি রাজধানী দোহার শায়েখ গানেম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারী হাফেজ মাওলানা মুশাহিদুর রহমান ও মাহবুব আব্দুল মতীনের যৌথ সঞ্চালনায় সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল হকের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন

সাংগঠনিক সম্পাদক মাওলানা নুমান ফয়জী ।
সংগঠনের সভাপতি কাতার ধর্মমন্ত্রণালয়ের গ্র্যান্ড মুফতী মাওলানা ফরিদুর রহমান ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য শাখার সেক্রেটারি ও মদিনাতুল খাইরি আল ইসলামির চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
আল্লাহর জমীনে তাঁর দ্বীন প্রতিষ্ঠায়
প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য।
খেলাফত শাসন ব্যবস্থা ছাড়া মানবতার মুক্তি ও পৃথিবীতে শান্তির আশা করা যায় না। তাগুতের হাত থেকে বিশ্বব্যাপী মজলুম মুসলমানদের একমাত্র রক্ষাকবজ খেলাফত প্রতিষ্ঠায় প্রবাসীসহ সকলেই নিজেদের জান ও মাল দিয়ে ভূমিকা রাখতে হবে। প্রত্যেক প্রবাসীর নিকট খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি বাংলাদেশে চলমান কাদিয়ানী আন্দোলন প্রসঙ্গে বলেন, কাদিয়ানীরা কুরআন ও সুন্নাহের আলোকে অমুসলিম ও কাফের। সুতরাং বাংলাদেশে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় দেশের মুসলমানদের দুর্বার আন্দোলন গড়ে উঠলে এর দায়বার সরকারকে বহন করতে হবে।
বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা আব্দুল বারি , সিনিয়র সহসভাপতি মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, বিশিস্ট অর্থনিতীবিদ মাও: আব্দুল আউয়্যাল, মাও: মুখলিছুর রাহমান।
বায়তুলমালের রিপোর্ট পেশ করেন সহ বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক রিপোর্ট পেশ করেন সাংস্কৃতিক সম্পাদক ও ইত্তেহাদ শিল্পী গোষ্ঠীর পরিচালক বিশিষ্ট শিল্পী হাফেজ মাওলানা মাসুদ কায়সার।
বিভিন্ন শাখা থেকে বক্তব্য রাখেন
মাওলানা শরিফ উদ্দীন( সভাপতি, নাজমা শাখা),
মাওলানা মাহবুবুর রাহমান( সভাপতি,শাহ্যানিয়া শাখা)মাওলানা হাবীবুর রাহমান(সেক্রেটারী, আল খোর শাখা), মাওলানা মাহবুবুর রাহমান ( সেক্রেটারী,শাহ্যানিয়া রেইস শাখা) ও মাওলানা মুইনুল ইসলাম (বাইতুল মাল সম্পাদক নিউ রাইয়্যান শাখা)।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শাখার শূরা সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৮ সালের সাংগঠনিক রিপোর্ট ও ২০১৯ সালের কর্মপরিকল্পনা পেশ করেন সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা মুশাহিদুর রহমান। মানব সেবা ও সমাজ কল্যানে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করে ‘ইত্তেহাদুল মুসলিমীন দোহা- কাতার’। পরিশেষে সভাপতির মোনাজাত ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Related Articles

Back to top button