রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল


মোঃ আবুল কালাম জাকারিয়া : মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর গনহত্যা,নারী নির্যাতন,নিস্পাপ শিশুহত্যাসহ সবধরনের অপকর্মের প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধীন স্থানীয় মান্নানঘাট বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।মান্নানঘাট বাজারের প্রধান প্রধান সড়কসহ সেলিমগঞ্জ সড়কে বিশাল মিছিল প্রদক্ষিণ প্রতিবাদ সভায় মিলিত হন তাঁরা
। সভায় সভাপতিত্ত্ব করেন মাওঃ আং মান্নান আনোয়ারী ইমাম ও খতিব বাদুরপুর জামে মসজিদ। মাওঃ কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওঃ দিলোয়ার হোসাইন ইমাম কালাগুজা জামে মসজিদ,মাওঃ খুর্শেদ আলম মান্নানঘাট জামে মসজিদ,মাওঃ মনিরুল ইসলাম ইমাম ভাটিলালপুর জামে মসজিদ,জামাল মিয়া,মনিরুল ইসলাম ভাটি লালপুর প্রমুখ।বাংলাদেশ আওয়মিলীগের বিভিন্ন সংগটনের নেতৃবৃন্দও উপস্তিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অংসন সূচি যে ভাবে সুনাম অর্জন করেছেন, তারচেয়ে বর্তমানে বেশী দুর্নাম অর্জন করছে।আমাদের আজকের সমাবেশ থেকে তার নোবেল ফিরতের দাবি জানাই।পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রসংশা করে তাঁরা বলেন, রোহিঙ্গাদের আমাদের সরকার আশ্রয়সহ যে সহযোগিতা করে যাচ্ছেন সত্যিই তা প্রসংশার যোগ্য, যা ইতিহাসের পাতায় সর্নাক্ষরে লিখা থাকবে। অভিলম্বে মায়ানমারের এদূরাবস্থার পরিবর্তন না ঘঠালে বিশ্বমুসলিম চুপ হয়ে বসে থাকবেনা। আমরা মুসলমান জাতি অতি দূত রাগ হইনা,কিন্তু আমাদের বারবার রাগাইলে আমরা বসে থাকবনা। মুসলমান দাঁত ভাঙ্গা জবাব দিতে জানে।আজ থেকে আমরা প্রতিবাদ মিছিল নয় বরং প্রতিরোধ মিছিল ডাকব বলে জানান বক্তারা।




