সারাদেশ
র্যাবের হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডিবির পরিচয়ে প্রতারণার অভিযোগে আলি হাসান (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড ব্যাটালিয়ান অ্যাকশন (র্যাব)।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কানসাটে র্যাবের অভিযানে গ্রেপ্তার হন তিনি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি সহকারী পুলিশ সুপার ওমর আলী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার আলি হাসান দীর্ঘদিন থেকে ডিবির পরিচয় দিয়ে শিবগঞ্জ এলাকায় ভয়ভীতি দেখিয়ে অনেকের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এরকম অভিযোগ র্যাবের কাছে আসার পর, র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সহকারী পুলিশ সুপার ওমর আলী জানান, এসময় আলী হাসানের কাছ থেকে একটি পুলিশ লেখা হ্যাডকাফ, ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড, একটি বাঁশি ও রশি জব্দ করা হয়েছে।




