
ঝিনাইদহ প্রতিনিধি: গত কয়েকদিন আগে জনপ্রিয় ঝিনেদা টিভি চ্যানেলে প্রচারিত হয় ঝিনাইদহের মহেশপুরে ভৈরবা গ্রামে পাগলীর গর্ভে জন্ম নেয়া একটি সন্তান নাম আব্দুল্লাহ দায়িত্ব নেন আরেক পাগলি। সংবাদটি প্রচারিত হওয়ার পর হেব্বি গ্রপ ফাউন্ডেশনের দৃষ্টিগোচর হয়। তৎক্ষণাৎ হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর প্রধান নিবার্হী জাহান লিমন, সংগঠনের এক জরুরি বৈঠকে আব্দুল্লাহর দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। তারপর ঝিনেদা টিভি প্রধান রিজভী ইয়ামিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বাচ্চাটাকে মহেশপুর থেকে তার স্টুডিওতে নিয়ে আসেন এবং হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সকল সদস্যদের উপস্থিতিতে বাচ্চার ব্যবহৃত জিনিস গুলো গ্রহন করেন।
আজ সন্ধার পর ঝিনেদা টিভি অফিসে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আব্দুল্লার জন্য উপহার হিসেবে শীতের সকল প্রকার জামাকাপড়, জুতা,খেলনা,শীতের জন্য ভ্যাসলীন লোশন, সুস্বাদু চকলেট এবং বর্তমানে আব্দুল্লার পালিত পাগলি মা বাবার জন্য দুইটি কম্বল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনেদা টিভির পরিচালক রিজভী ইয়ামিন কর্মকর্তারা সহ হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর সহ যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান সৈকত, প্রতিভা অন্বেষণ ও চিত্রা অঙ্কন বিষয়ক সহ সম্পাদিকা আফসানা মিমি,নির্বাহী সদস্য বাইজিদ খাঁন, কার্যনির্বাহী সদস্য সৌভিক,ও হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী জাহান লিমন।
পাগলি মায়ের অবুঝ সন্তান আব্দুল্লাহ কে লেখা পড়ার দায়িত্ব এবং সবসময়ই তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পাশে দাড়ানো জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আমেরিকা প্রবাসী মুক্তাদির মল্লিক পিয়াস কে।




