কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ী আটক


নিউজ ডেস্ক : কোম্পানীগঞ্জ্ উপজেলার তেলিখাল পাম্প এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিদেশী রিভলবার ও ০৫ রাউন্ড গুলিসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী সামছুল ইসলাম সামছুকে (২২) আটক করেছে র্যাব-৯।
রোববার সন্ধা ৭ টায় তাকে আটক করা হয়। আটকৃত সামছু কোম্পানীগঞ্জ উপজেলার টাইয়া পাগলা গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে।
র্যবের-৯ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি -১ সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল মেজর মো. শওকত মোনায়েমের নেতৃত্বে ও এএসপি পিযুষ চন্দ্র সরকার সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
র্যারেব উপস্থিতি টের পেয়ে ্পাম্প এলাকায় অন্যান্য ব্যবসায়ী সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে পালিয়ে গেলেও তাদের প্রধান অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় । তাকে তল্লাশী চালিয়ে দুটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, সামছু সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিল। সে এলাকায় গ্রুপ তৈরী করে অস্ত্র ব্যবসা সহ নান ভীতিকর কাজ করে আতংকে পরিণত হয়েছে। সে এলাকার ত্রাস ও কুখ্যাত সন্ত্রাসী সামছুল নামে পরিচিতি। সামছুল ইসলামকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আটকৃত আসামীকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বেআইনি ও দেশের বিরুদ্ধে সকল কার্যক্রম ধুলিসাৎ র্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে বলে সিনিয়র এএসপি জানান।




