সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে স্কুলে চুরি

নিউজ ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি সংগঠিত হয়েছে। এতে স্কুলের অফিসে রাখা আলমিরা ভেঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও একটি প্রজেক্টর নিয়ে গেছে।

স্কুলের সভাপতি এডভোকেট ইসরাফিল আলী জানান, শনিবার সকালে স্কুলের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার এসে দেখতে পান স্কুলের অফিস রুমের তালা ভাঙ্গা। তারপর তিনি আমাকে ফোন দিয়ে জানালে আমি স্থানীয় মুরব্বিদের নিয়ে এসে দেখি স্কুলের স্টিল আলমারির লক, অনেক কাগজপত্র এলোমেলো করে রেখে যায় দুর্বৃত্তরা। জরুরী কোন কিছু না পেয়ে একটি প্রজেক্টর নিয়ে যায় চোরেরা। এই ঘটনায় ঢালারপাড় এলাকা জুড়ে চুরির আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button