লিড নিউজ

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় সিলেটের তরুণ নিহত

নিউজ ডেস্ক :: পর্তুগালের পর্যটন শহর আলগার্ভের ফারোতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তার নাম আতিকুর রহমান। আহত হয়েছেন অন্তত আট বাংলাদেশি।

গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর মৌলভীবাজারের কমলগঞ্জ উপ‌জেলার শম‌শের নগরের বাসিন্দা।

জানা গেছে, সকালে দুর্ঘটনায় আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে আতিকুরকে পর্তুগালের রাজধানী লিসবনের সান্তা মার্তা হাসপাতালে নেয়া হলে রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি আটজন আলগার্ভের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় বাংলাদেশি সিলেটী তরুণের মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশি ক‌মিউ‌নিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button