লিড নিউজ

‘সরকারে থাকলে জাতীয় পার্টি বিরোধী দল হতে পারবে না’

এসবিএন ডেস্ক: জাতীয় পার্টি সরকারে থাকলে প্রকৃত বিরোধী দল হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।

আজ মঙ্গলবার সকালে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন। জি এম কাদের কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব হওয়ায় জাতীয় সাংস্কৃতিক পার্টি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

জি এম কাদের বলেন, এখন তো জরুরি অবস্থা চলছে না সে সব দলকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করতে হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, জাতীয় পার্টিকে যখন বিরোধী দলে স্থান দিয়েছেন তখন তাদের বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিন। তাঁর দল সংসদকে কার্যকর করতে চায়, বিরোধী দল হিসেবে কাজ করতে চায়। তিনি বলেন, তাদের কাজ হবে বিরোধী দল হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জাতীয় পার্টি সরকারে থাকায় সাধারণ মানুষের কাছে সেই বিশ্বাস অর্জন করতে পারেনি।

জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টিকে জনসমর্থনহীন দলে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। যার প্রমাণ সদস্য সমাপ্ত পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষ লাঙল প্রতীকে ভোট দেয়নি।

Related Articles

Back to top button