লিড নিউজসংবাদ বিজ্ঞপ্তিসিলেট

সিলেটে বাংলা বর্ষবরণে পুলিশের বিশেষ নির্দেশনা

সিলেটমিডিয়াডেস্ক:: বাংলা বর্ষবরণ শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার সাথে উদ্যাপনের লক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া দেয়া হয়েছে। এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ প্রসাশন জানায়,আগামি ১৪/০৪/২০১৮খ্রি. তারিখ দেশব্যাপী পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ-১৪২৫) উদ্যাপিত হবে। বাংলা বর্ষবরণ শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার সাথে উদ্যাপনের লক্ষে নিম্নে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।

১. বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে এসএমপি এর সংশ্লিষ্ট থানা এবং পুলিশ কমিশনার এর কার্যালয়কে অবহিত করতে হবে।
২. উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠানসমূহ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে অবশ্যই শেষ করতে হবে।
৩. বর্ষবরণ অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা ও অনাকাক্সিক্ষত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।
৪. সিলেট মেট্রোপলিটন এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
৫. মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোন আরোহী বহন করা যাবে না। তবে স্বামী-স্ত্রী চলাচল করতে পারবেন।
৬. একযোগে বা দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৭. সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন।
৮. অপরিচিত যাত্রীর দেয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন।
৯. বর্ষবরণ অনুষ্ঠানে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা হল।
১০. খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করা যাবে না এবং কোন ধরণের রং ছিটানো যাবে না।
১১. অনুমোদিত অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন/ ভিডিও চিত্র ধারণ এর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১২. বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
১৩. নির্জন বা জনগনের চলাচল কম এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ প্রদান করা হল।

সিলেট মেট্রোপলিটন এলাকার নগরবাসীর বর্ষবরণ উদ্যাপনের এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে অত্র গণবিজ্ঞপ্তি জারি করা হল। অত্র গণবিজ্ঞপ্তিটি ১৪/০৪/২০১৮খ্রি. (১ বৈশাখ/১৪২৫ বঙ্গাব্দ) পর্যন্ত বলবৎ থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ উৎসাহ উদ্দীপনার মধ্যে শান্তিশৃংখলা বজায় রেখে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগের স্বার্থে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে। সিলেট নগরবাসীর নিরাপত্তার স্বার্থে অত্র গণবিজ্ঞপ্তিটি প্রচার করা হল। (বিজ্ঞপ্তি)

Related Articles

Back to top button