সিলেট বিভাগ

সিলেটের কোম্পানিগঞ্জে টানা তৃতীয়বার মেম্বার হলেন মাসুক

নিউজ ডেস্ক: সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা ২ নং পুর্ব ইসঃ পুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে টানা ৩ বার নির্বাচিত হয়েছেন মাসুক।


ওয়ার্ডটিতে আর কোনো প্রার্থী না থাকায় ১৬ নভেম্বর মঙ্গলবার তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নাহার বেগম।

এতে উপস্থিত ছিলেন, উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অলেক মিয়া,মাষ্টার শফিকুল ইসলাম, হুমায়ুন কবির, রবিউজ্জামান,শামীম জামান,জিয়াউর রহমান, এরশাদ মিয়া, সোহাগ রানা প্রমূখ। এনিয়ে একই ওয়ার্ড থেকে টানা ৩ বার সদস্য নির্বাচিত হলেন তিনি।

মাসুক বলেন, সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষ বেশি কিছু চায় না, ভালো আচরণ, সুষ্ঠু বিচার আর যেকোনো সমস্যায় মেম্বার-চেয়ারম্যান তাদের পাশে থাকুক এটাই চায়। সেই চেষ্টাই করি। এলাকাবাসী তাই যোগ্য মনে করে বারবার নির্বাচিত করেছেন। যতদিন বেঁচে থাকবো ততদিন যেনো মানুষের সেবা করে যেতে পারি।

Related Articles

Back to top button