সিলেট বিভাগ

গোলাপগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুমেল (গং) নামে ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের রাকুয়ার বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপমা দাশ। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।

অনুপমা দাশ বলেন, বালু খেকোদের বিরুদ্ধে সব সময় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button