লিড নিউজসিলেট বিভাগ

চালকদের মধ্যে নিসচার সহ-সাং সম্পাদক মিশুর ঈদ উপহার সামগ্রী বিতরণ

করোনার প্রাদুর্ভাবে কর্মহীন সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড এর বাস চালক ও নগরীর পাঠানটুলা সিএনজি স্ট্যান্ডের প্রায় ৪০ জন চালকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ সড়ক চাই( নিসচা)কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুর উদ্যোগে আজ শনিবার(১৬)মে দুপুর ২ ঘটিকায় নগরীর সুবিদবাজারে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল,ডাল,আলু,ময়দা,চিনি,লবন,সেমাই,তেল সহ ১০ কেজি করে প্রতি পেকেট।
এসময় তিনি বলেন নিসচা কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমান সময়ে অসহায় পরিবহন চালক ও শ্রমিকদের পাশে দাঁড়াতে নিসচার ব্যানারে এগিয়ে এসেছেন। তিনি কেন্দ্রীয়ভাবে সকল নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দিয়েছেন অসহায় চালক ও শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি জানান ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন, সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না।

Related Articles

Back to top button