রাজনীতিসিলেট বিভাগ

সিলেটের দায়িত্বে আহমদ হোসেন, ময়মনসিংহে নাদেল

নিউজ ডেস্ক:
আবারও সিলেট বিভাগ আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছেন আহমদ হোসেন। এর আগে দলের ২১ তম জাতীয় সম্মেলনের পরপর চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালন করবেন শফিউল আলম চৌধুরী নাদেল। দলের ২১ তম সম্মেলনে সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়ার পর থেকেই তিনি ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে দলের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বিন্যাস করে এ দায়িত্ব দেয়া হয় তাকে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এছাড়াও খুলনা বিভাগে বি এম মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগে এস এম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন এবং রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন।

Related Articles

Back to top button