লিড নিউজ

আল ইসলাহ মহাসচিবের রোগমুক্তি কামনায় সিলেট লেখক ফোরামের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক:
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহাসচিব, বাংলাদেশ জমিয়তুল মোদাররিসিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কামাল বাজার ফাজিল মাদরাসার প্রিন্সিপাল (অব:) মাওলানা মুফতি এ কে এম মনোওর আলীর রোগমুক্তি কামনায় সিলেট লেখক ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে গতকাল মহাসচিবের বড় খুরমাস্থ নিজ বাসভবনে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন কুরুয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আখতার আলী, বিশ^নাথ কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুক আহমদ, আলহাজ¦ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজম আলী, বিশ^নাথ উপজেলা আল ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, মাসিক অভিযাত্রিক সম্পাদক মাওলানা কবি রফিকুল ইসলাম মুবিন, বিশ^নাথ আলিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাই, মোঃ হারুন অর রশীদ, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া বিশ^নাথ উপজেলা দক্ষিণ শাখা সভাপতি হোসাইন আহমদ রাজন, সাধারন সম্পাদক আশিবা সাঈদ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সহ সাধারন সম্পাদক নূরুল ইসলাম মুবীন প্রমূখ।
উল্লেখ্য মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী ঢাকার একটি হাসপাতালে বাইপাস সার্জারি শেষে সম্প্রতি সিলেট এসেছেন এবং নিজ বাসভবনে ডাক্তারের পরামর্শে বিশ্রামে আছেন। তিনি দেশবাসী এবং বিশে^র বিভিন্ন দেশে অবস্থানরতো শুভাকাঙ্খীদের নিকট দোয়া চেয়েছেন।

Related Articles

Back to top button