জুড়ীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্টিত


জুড়ি প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগরে আর্তমানবতার সেবার লক্ষে গঠিত এস্যোসিয়েশন অফ সোশ্যাল ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সজায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ব্লাড পরীক্ষার মাধ্যমে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাছির উল্লাহ খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডা: মহিউদ্দিন, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারি শিক্ষক ফয়েজ আহমদ,উস্তার আলী প্রমুখ।
এতে বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ শনাক্ত করা হয়। এরপর স্থানীয় ভুয়াই বাজারে শতাধিক সাধারন মানুষের রক্তের গ্রুপ শনাক্ত করা হয়।
উল্লেখ্য,আর্ত মানবতার সেবা নিয়ে এলাকার কয়েকজন শিক্ষার্থী এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।




