লিড নিউজসিলেটসিলেট বিভাগ

ফিলিপাইনের তরুণীর সাথে প্রেমের জেরে সিলেটে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে শাহ কামাল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হাওয়াড়পাড়ার দিশারী-৮৪নং বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামাল ওই বাসার আব্দুস সবুরের ছেলে।

পুলিশ বলছে, প্রেমঘটিত কারণে কামাল আত্মহত্যা করতে পারেন। কারণ তার কক্ষ থেকে ফিলিপাইনের এক তরুণীর অনেকগুলো ছবি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ফিলিপাইনের ওই মেয়ের কয়েকটি ছবি ঘরের মধ্যে পড়ে ছিল। শাহ কামাল ও ফিলিপাইনের ওই তরুণীর একটি ফ্রেমবদ্ধ ছবির নিচে তিনটি ‘হার্ট চিহ্ন (ভালোবাসার প্রতীক)’ আছে।

সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, শাহ কামাল প্রায় সময়ই দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। এছাড়া ফিলিপাইনের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তার আত্মহত্যার পেছনে এসব কোন কারণ জড়িত কি না, তা খতিয়ে দেখছি আমরা।

Related Articles

Back to top button