‘সিলেটে যেদিন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে’

তবে আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।
প্রবল বর্ষণে ইতিমধ্যে জনজীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হাওরের নিন্নাঞ্চল সমুহের বোরোধানের একটি বিরাট অংশ পানিতে তলিয়ে গেছে।
মানুষের স্বাভাবিক জীবন যাপন বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খারাপ। আর সবচেয়ে বেশি খারাপ ফল ব্যবসায়ীদের অবস্থা। অনেক পন্য পঁচতে শুরু করেছে।
চৈত্রের শেষের দিকে প্রায় প্রতিবছর সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়। তবে এবারের মতো আর কখনো এত বৃষ্টিপাত হয়েছে কি-না তা রিতিমতো গবেষনার বিষয়।
সিলেট আবওয়া অফিসের আবহাওয়াবীদ সাইফ আহমদ জানিয়েছেন, ১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাতের পরিমান ৬শ’ মিলিমিটারের চেয়ে বেশি।
গতকাল রবিবার কিছুটা কম বৃষ্টি হলেও রাত ১২টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। পরিমাণটা জানা যাবে আজ বিকেলের দিকে।




