লিড নিউজ

জৈন্তাপুরে মাদ্রাসা ছাত্র হত্যাকারীর ফাসিঁর দাবীতে তাহিরপুরে বিক্ষোভ

তাহিরপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে কওমী মাদ্রাসার ছাত্র হাফেজ মুজাম্মিল হকের হত্যা কারী ফাসিঁর দাবীতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

শনিবার যোহরের নামাজের পর তৌহিদী জনতার উদ্যোগে ও সর্বস্থরের এলাকাবাসী অংশ গ্রহনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি বাদাঘাট ইউনিয়নের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে মধ্য বাজারে মিলিত হয়।

এসময় তাহিরপুর উপজেলা কওমী মাদ্রসার ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মাঈন উদ্দিন সভাপতিত্বে ও কাউকান্দি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির হোসাইন পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মাসসুদ্দিন ফিরোজপুরী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু বক্কর শাহ, মাওলানা মোস্তুফা কামাল,আবুবাসার নুরুল্লাহ, মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা আবু ছাইদ প্রমুখ।

বক্তাগন বলেন, বেদাতী মাজারপুজারী আটরশী কতৃর্ক শান্তিপূর্ন ওয়াজ মাহফিলে কওমী মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের উপর নরপিশাচের হামলা দু-জন শহীদ হয়েছে। তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে অন্যতায় কঠোর আন্দোলন করা হবে।

Related Articles

Back to top button