লিড নিউজ

‘দিরাই-ভাটিপাড়া’ রোডে মাটি ভরাটে অনিয়ম

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ‘দিরাই-ভাটিপাড়া’ রোডের কাইমা পয়েন্ট থেকে কাইমা খাল পর্যন্ত মাটি ভরাট প্রকেল্পের তিন ভাগের একভাগও মাটি ভরাট  করা হয়নি। প্রকল্পটি শুরু থেকেই ভানুমতির খেলা চলছে।
জানা যায়, ৩লক্ষ ৫২ হাজার টাকার প্রকল্পটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্ন্তভূক্ত। কিন্তু সে ওয়ার্ডের সদস্যকে কাজটি না দিয়ে ১নং ওয়ার্ডের সদস্য শাহাজাহানকে সে প্রকল্পটি দেওয়া হয়।
কাইমা পয়েন্ট থেকে কাইমা খাল পর্যন্ত মাটি ভরাটের কথা থাকলেও কাইমার খাল থেকে কাইমা গ্রামের আব্দুল কাইয়ূমের বাড়ীর সামন পর্যন্ত প্রকল্পটির তিন ভাগের একভাগ মাটি ভরাট করে কাজ বন্ধ হয়ে যায়।
যেভাবে একের পর এক হাওর পানিতে তলিয়ে যাচ্ছে তাতে এ প্রকল্পটি পানির নিচে চলে গেলেই সম্পূর্ণ টাকা উত্তোলন করা হবে।
এব্যাপারে রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান সৌম্য চৌধুরীকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ১নং ওয়ার্ডের সদস্য শাহজাহানকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

Related Articles

Back to top button