সিলেট বিভাগ

সিলেট জেলা পরিষদে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির খান

সিলেট জেলা পরিষদে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির খান
নিউজ ডেস্ক:
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিলেট জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।

সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button