বিয়ানীবাজারে তাবলীগের বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মছব্বির আর নেই

কে.এম. সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজারের তাবলীগের বিশিষ্ট দাঈ তিলপাড়া ইউনিয়নের আছিরগঞ্জ দেবারাই গ্রাম নিবাসী প্রবীণ মুরব্বি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শত শত উস্তাদের উস্তাদ ও ট্রাস্ট ব্যাংক সিলেট ক্যান্টনমেন্ট শাখার সাবেক ব্যবস্থাপক হাজী আব্দুল মছব্বির(১০৫) ১৫ আগষ্ট( রবিবার) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় সিলেট নুরজাহান ক্লিনিকে ইন্তেকাল হইয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামায ১৬ আগষ্ট(সোমবার) বাদ জোহর সিলেট দরগাহে হযরত শাহজালাল (রঃ) এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠান শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে। বিবাহিত জীবনে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক ছিলেন। তিনি ডাঃ একেএম জাকারিয়া ও আমেরিকা প্রবাসী এটিএম তালহার পিতা ও সিলেটের ডাঃ ফাইজা আক্তারের দাদা ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে,মেয়ে,নাতি, নাতনী ও আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। তার মৃত্যুতে এলাকাবাসী সহ সর্বস্থরের লোকজন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যাক্ত করেছেন। আমরা সকলেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।




