সংবাদ বিজ্ঞপ্তিসিলেট বিভাগ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রুমান হাবিব

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলাবাসীসহ বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এ এক্সসেস আওয়ামীলীগ যুক্তরাজ্য শাখার সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রুমান হাবিব।

ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখ-সমৃদ্ধি।

ঈদের বিশেষ এক বার্তায় তিনি শুভেচ্ছা সহ বর্তমান করোনার পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

রুমান হাবিব বলেন, ‘রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে আসা মাহে রমজান শেষে আবার আমাদের মাঝে ঈদুল ফিতর সমাগত। আমি এই উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলাবাসীসহ বাংলাদেশের সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মুবারক।’

পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়।

দক্ষিণ সুরমা উপজেলাবাসীসহ বাংলাদেশের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরে সুস্বাস্থ্য কামনা করেন।

Related Articles

Back to top button