মৌলভীবাজারসিলেট বিভাগ
বড়লেখায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ: আহত ২৫


নিউজ ডেস্ক: বড়লেখা উপজেলার স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে ইটাউরী উচ্চ বিদ্যালয় কমিটি নিয়ে সংঘর্ষ তৈরি হয়। উল্লেখ্য সাবেক সভাপতি আব্দুর রহমানের মৃত্যুর পর এই পদ সৃষ্টি হয়। এই পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমান সহ-সভাপতি শামীম আহমদ, শিক্ষানুরাগী সদস্য আব্দুস সবুর এবং অভিভাবক সদস্য সাজু আহমেদ।
নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘঠনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।




