প্রবাসী কয়েছ আহমদের উদ্যোগে দেশবাসীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল মক্কা মসজিদের এডুকেশন সেন্টার পূর্ব সিলাম ভাঙ্গি মসজিদে দেশবাসীর জন্য দোয়া মাহফিল
নিউজ ডেস্ক:
সিলেটে প্রবাসী কয়েছ আহমদের উদ্যোগে আল মক্কা মসজিদের এডুকেশন সেন্টার পূর্ব সিলাম ভাঙ্গি মসজিদে দেশবাসীর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ ডিসেম্বর খালরমুখ নিজস্ব মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা করা হয়।

সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তুহিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল মক্কা মসজিদের এডুকেশন সেন্টার সভাপতি কয়েছ আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এড. শামীম আহমদ, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আবু ছাঈদ জুবেরী ছাদ,

সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহ ওলিদুর রহমান, সেলিম আহমদ মেম্বার, সিলাম ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব এম. জাবেদ আহমদ,মোগলাবাজার ইউনিয়ন বর্তমান মেম্বার সেলিম আহমদ,সাবেক মেম্বার সুনাহর আলী,সিলাম ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাইফুল আলম সাংগঠনিক সম্পাদক শাহ মামুন, সিলাম ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির আহমদ, সৈয়দ উসমান মোহাম্মদ হারুন রশিদ প্রমূখ।




