সিলেট বিভাগ

যে কারণে বহিষ্কার হলেন জকিগঞ্জ পৌর আ:লীগের সভাপতি

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করায় জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দীনকে দলীয় পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে তাকে বহিষ্কার করে সিলেট জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে সুপারিশসহ প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক মো. মজির উদ্দিন।

তিনি জানান, জকিগঞ্জ পৌরসভা নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিনের বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করায় জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সুপারিশের প্রেক্ষিতে সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দীনকে দলীয় পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে বহিষ্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে সুপারিশসহ প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button