লিড নিউজ

বিশ্বনাথে যুবকের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে রাতের আধাঁরে উপজেলার জাহারগাঁও গ্রামে রুমন খান (২৭) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।

ক্রীড়া প্রেমিক ও সৌখিন ষাঁড় পালক রুমন জাহারগাঁও গ্রামের রহমত খানের পুত্র। রুমনের মৃত্যু নিয়ে এলাকায় নানান জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। হত্যা নাকি আত্নহত্যা এনিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

পুত্রের অকাল মৃত্যু মানতে নারাজ রহমত খানের দাবি তার ছেলে রুমনকে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়েছে। আর ওই সন্দেহের তীর রয়েছে আপনজনের দিকেই।

রুমনের পিতা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ষাঁড়ের জন্য খড় আনতে বাড়ির পাশ্ববর্তী নিজের অপর একটি খড়ের ঘরে যান রুমন খান। রাত ঘনিয়ে আসলে রুমন ঘরে ফিরে না আসায় রাত অনুমানিক আড়াইটায় পরিবারের লোকজন রুমনকে খোঁজতে শুরু করেন।

খুজতে গিয়ে পুকুরের ঘাটে একটি গাছের ডালের সাথে গলায় রশিবাঁধা অবস্থায় রুমনকে দেখতে পান। গলায় রশিবাঁধা থাকলেও রুমনের দেহটি সেজদার মতো বয়টকখানার সিঁড়িতে পড়ে ছিল বলেও তিনি জানান।

সেখান থেকে রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থনে রুমনের সাথে থাকা মোবাইল ফোন পাওয়া গেলেও টসলাইটটি খোঁজে পাওয়া যায়নি। এনিয়ে রুমনের পরিবারে সন্দেহের তীর আরোও ঘনিভূত হয়েছে।

একজন মানুষ মাটির সাথে সেজদা মতো থাকা অবস্থায় গলায় রশি দিয়ে আত্নহত্যা করতে পারে না। আর একারণে রুমনের পিতার দাবি পূর্বপরিকল্পনা অনুযায়ী তার পুত্র রুমনকে হত্যা করা হয়েছে।

বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, রুমনের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। রির্পোট আসার পর বলা যাবে এটি হত্যা না আত্নহত্যা।

Related Articles

Back to top button