আদালতে বিচারক : প্রস্তুতি খালেদা জিয়ার


ডেস্ক রিপোর্ট: আদালতে উপস্থিত হয়েছেন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বিচারক আকতারুজ্জামান আদালতে উপস্থিত হন। তবে এখনও আদালতে হাজির হননি এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। সকাল ১০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেগম জিয়ার রওয়ানা হওয়ার কথা ছিল। গুলশান থেকে ইতোমধ্যে রওয়ানা দেয়ার প্রস্তুত রাখা হয়েছে খালেদা জিয়ার গাড়িবহর। তার নিরাপত্তা কর্মীরা প্রস্তুতি নিয়ে বাড়িরের গেটের সামনে অবস্থান করছেন।
কিছুক্ষণের মধ্যেই তিনি রওয়ানা হবেন বলে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে সকালে কারাগারে থাকা দুই আসামি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আদালতে হাজির করা হয়েছে।



