সিলেট বিভাগ

গোলাপগঞ্জ বনগ্রামের প্রবীণ মুরব্বী আনফর আলী আর নেই

নিউজ ডেস্ক: সিলেট গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রামের প্রবীণ মুরব্বী ও বিশাল মাইক এন্ড ডিজিটাল সাউন্ড সিষ্টেমের সত্ত্বাধিকারী আলী হোসাইনের পিতা জনাব আনফর আলী সাহেব(৯৫)
২৭ জুন( রবিবার) রাত ১১টা ২০ মিনিটের সময় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান।…….ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন।
মরহুমের নামাযের জানাযা ২৮ জুন( সোমবার) বাদ যুহর বনগ্রাম- কালিডহর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠান শেষে তাকে পারিবারিক গুরুস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে সহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। তাঁর মৃত্যুতে এলাকার সর্বস্থরের জনগণ শোকাহত। আমরা সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
আল্লাহ যেন তাকে জান্নাতের সউচ্চ মাকামে পৌছান।আমিন।

Related Articles

Back to top button