লিড নিউজ

ওসমানীনগরে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ সুহেল মিয়া (৩৫) নামের আরেকজনের মৃত্যু হয়েছে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী হাসপাতালে সুহেলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার দিবাগত রাত ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুহেল উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের মাহমুদ মিয়ার ছেলে। এ নিয়ে রোববারের সংঘর্ষে দুজন মারা গেলেন।

Related Articles

Back to top button