সিলেটে করোনায় আরও ১জনের মৃত্যু, সনাক্ত ১৪৪

নিউজ ডেস্ক:
সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ১ জনের। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৪৪ জন। যার মধ্যে ১০৯ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৬ জন। শুক্রবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১০৯ জন, হবিগঞ্জের ৯ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৪ জন।
নতুন এই ১৪৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৫ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬২১ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১১০ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ৮৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৫৬ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে আরও ৪ জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৫০ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৪৬১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩০ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ৩ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ১ জন মারা গেছেন তিনি সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৮ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন।




