সিলেট বিভাগ

ধোপাগুলে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ধোপাগুলে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)। তারা দুজনই অটোরিকশার যাত্রী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে বেলা দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ঢ ১৮৫৪৩৬ ট্রাক) সিলেটের দিকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসার মৃত্যু ঘটে। এঘটনায় আরো দুজন আহত হয়েছেন। খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানাপুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার সিলেট এমএজি ওসমনাী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাক ও অটোরিকশা পুুলিশের হেফাজতে রয়েছে। এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button