সিলেট বিভাগ

সিলেটের যে যে এলাকায় বিদ্যুৎ থাকবে না ২ দিন

নিউজ ডেস্ক:
উন্নয়ন কাজের জন্য সিলেটের বেশ কয়েকটি এলাকায় দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই দুইদিন নির্দিষ্ট কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি উপশহর ফিডারের উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (২ এপ্রিল) নগরীর উপশহর ব্লক- এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশে-পাশের এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ছাড়াও আগামী ৩ এপ্রিল, শনিবার (৩এপ্রিল) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১১ কেভি নাইওরপুল ফিডারের বিটিভি (বিবিবি-১), পানির পাম্প, কাজী জালাল উদ্দিন স্কুল, কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন, এসজিএস, পুলিশ কমিশনার, ওসমানি যাদুঘর, ঝরণারপাড়, কুমারপাড়া, কুমারপাড়া পয়েন্ট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

Related Articles

Back to top button