সিলেট বিভাগ

স্পেকট্রা ফাউন্ডেশন ইউকে‘র পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে বানিয়াচংয়ে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
শতবর্ষী আদর্শিক রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে ও স্পেকট্রা ফাউন্ডেশন ইউকে (Spectra Foundation Uk) এর সহায়তায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
২৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় বানিয়াচং জামিয়া মাদানিয়া আদমখানী কালিকাপাড়া মাদ্রাসায় প্রায় ৩ শ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি ও মাদ্রাসাতুল হারামাইন এর প্রিন্সিপাল প্রবীণ আলেম ও মুহাদ্দিস শায়খ মাওলানা মুখলিছুর রহমানে‘র সভাপতিত্বে ও সেক্রেটারী শায়খ মাওলানা ইকবাল হুসাইনে‘র পরিচালনায় শীত বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, উপজেলা জমিয়তের সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, মাওলানা মসিউর রহমান, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুজীবুর রহমান যশকেশরী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুফতী আহমদ আলী, মুফতী মুবাশ্বির আহমদ, হাফিজ মাওলানা আলাউদ্দিন, মাওলানা মুনতাসীর আলম সোহান, হবিগঞ্জ জেলা যুব জমিয়ত সেক্রেটারী মাওলানা শেখ বশীর আহমদ, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, উপজেলা জমিয়ত প্রচার সম্পাদক মাওলানা শাহনুর, উপজেলা যুব জমিয়ত সদস্য সচিব হাফিজ মাওলানা তাওহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাজী ইমরান আহমদ, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মুফতী মোফাজ্জল হোসাইন, যুবনেতা মাওলানা রফিকুল ইসলাম খেলু , মাওলানা সাদিক আহমদ তানজির, মাওলানা আশিকুর রহমান প্রমুখ।

Related Articles

Back to top button