লিড নিউজসিলেট বিভাগ

মাধবপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

পিন্টু অধিকারী, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে স্বামীর সঙ্গে কলহের জের ধরে বিষপান করে এক গৃহবধূ ২ সন্তানের জননী আত্মহত্যা করেছেন।

 

শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে সাবিনা বেগম(৩০) কে ৮/৯ বছর পূর্বে বিয়ে দেন উপজেলার শিয়ালউড়ি গ্রামের আব্দুস শহীদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে।

 

বিয়ের পর তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত।

 

শুক্রবার আনুমানিক সকাল ৯ টার সময় সকলের অগোচরে সাবিনা বিষ খেয়ে ছটফট করতে থাকলে গ্রামের মানুষ জানাজানি হয়ে যাবে সেই ভয়ে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button