চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের প্রকাশনা সম্পাদক রাসেলকে সংবর্ধনা

নিউজ ডেস্ক:
চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল মিয়া ঢাকা বিশ্ব বিদ্যালয়ে চান্স পাওয়ায় সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কার্যকরী কমিটির সভাপতি রিহাত আলম নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর অাহমদ জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন শুভ। সাবেক প্রকাশনা সম্পাদক সারোয়ার ইসলাম বাবলু। সংবর্ধিত অতিথি সংগঠনের প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক হাসান উর রহমান, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন শিহাব। সদস্য জায়েদ মিয়া প্রমুখ।




