সিলেট বিভাগ

হবিগঞ্জ পাসপোর্ট অফিস এলাকা হতে দালাল চক্রের ৬সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক:

হবিগঞ্জ জেলা পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা হতে অভিযান পরিচালনা করে পাসপোর্ট নিয়ে দলালির অভিযোগে দালাল চক্রের ছয়জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৯এর একটি দল।

আজ রবিবার (৫সেপ্টেম্বর) তাদের আটক করে বিভিন্ন ধারায় শাস্তি নিশ্চিত করা হয়।

জানা যায়, হবিগঞ্জ জেলা পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালাল চক্রের অবৈধ অর্থ লেনদেনের দৌরাত্ম্য ও সেবা গ্রহীতাদের বেকাবু করে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে,অনেক গ্রাহকদের হয়রানি করে প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।অনিয়ম,দুর্নীতি ও অবৈধ অর্থ লেনদেনের এমন  অভিযোগে দালাল চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। এসময় হবিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংঘবদ্ধ চক্রের চিহ্নিত ০২ সদস্যকে কারাদণ্ড প্রদান করে নগদ জরিমানা আদায় করেন।অন্য সদস্যদেরও বিভিন্ন ধারায় দন্ডিত করে শাস্তি নিশ্চিত করা হয়।অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মোঃ শিরু চৌধুরী (৪৭), মো. টেনু মিয়া (৪২), মো. আব্দুর রহিম (৪২), মো. বাছির মিয়া (৪৫) নামের চার ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে প্রত্যেককে জরিমানা করেন। এছাড়া মো. হাবিবুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা এবং জামাল আহম্মেদ (৪১) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

র‌্যাব-৯ এর লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button