লিড নিউজ

সিলেটে পরিবহন ধর্মঘট চলছে, চরম ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : রবিবার ভোর থেকে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে সিলেট নগরী ও জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে রবিবার কোনও বাস ছাড়েনি। সকালে যাত্রীরা বাস টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন। তাদের অধিকাংশই ধর্মঘটের কারণ জানেন না।

দূরপাল্লার যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ফিরে গেলেও স্বল্প দূরত্বের যাত্রীরা রিকশা করে গন্তব্যে ছোটেন।

এ সুযোগে এসব ছোট যানবাহনের চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন।

সকাল সাড়ে ৮টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায়, অসংখ্য মানুষ ব্যাগ হাতে দাঁড়িয়ে। বাস বা সিএনজি অটোরিকশা, লেগুনা চলাচল না করায় তারা সবাই ক্ষুব্ধ।

আলী হোসেন সুমন নামের এক যাত্রী জানান, জরুরি প্রয়োজনে তাকে গোলাপগঞ্জ যেতে হবে। কিন্তু বাস না চলায় তিনি এখন বাড়ি ফিরে যাচ্ছেন।

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস না চলায় এখন সিএনজি অটোরিকশা করে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

পরিবহন শ্রমিকরা পাঁচ দফা দাবিতে আজ থেকে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করে।

Related Articles

Back to top button